Logo

নেগেটিভ কমেন্টে আমার আত্নসচেতনতা বেড়েছে : পরীমণি

profile picture
জনবাণী ডেস্ক
২১ মে, ২০২৪, ০৬:৪৬
নেগেটিভ কমেন্টে আমার আত্নসচেতনতা বেড়েছে : পরীমণি
ছবি: সংগৃহীত

চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী চিত্রনায়িকা পরীমণি। যতটা না সিনেমা নিয়ে আলোচনায় থাকেন তার থেকেও বেশি থাকেন সমালোচনায় থাকেন ব্যাক্তিজীবন নিয়ে। এবার ঢালিউডের এই নায়িকা লিখেছেন ‘নেগেটিভ কমেন্ট,বিশ্রী সমালোচনা আমার আত্নসচেতনতা 

বিজ্ঞাপন

রবিবার (১৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ভিন্ন ধরনের স্ট্যাটাস দেন পরীমনি। 

বিজ্ঞাপন

পোস্টে পরীমনি লিখেছেন - ‘শুনলে হয়তো অনেকে অবাক হবেন- চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিংবা হয়তো পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক, যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রী সমালোচনা কিংবা জাজমেন্ট- এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কী হয় নাই; কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা বেড়েছে। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করেছে। আহা, যদি জানত!’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরীমনি আরও লিখেছেন- ‘এ রকম বহু হয়েছে। যখন কেউ জাজ করেছে, আমি সেটা একেবারে ফেলে দিইনি। বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি। ফলাফল- নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে। তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাত কঠিন করে দিয়েছে। এরা জানেই না, কত উপকার করেছে!’

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD