Logo

সাড়ে চার গুণ বেশি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুজন

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৪, ০১:১৪
সাড়ে চার গুণ বেশি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুজন
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়া ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি নগণ্য ছিল

বিজ্ঞাপন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে সারা দেশের ন্যায় লালমনিরহাট সদর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ নির্বাচনে লালমনিরহাট সদর উপজেলা থেকে দুইজন চেয়ারম্যান পদে ও ৬ জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট ইকবাল মামুন এবং আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন কামরুজ্জামান সুজন। বৈরী আবহাওয়া ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি নগণ্য ছিল।

বিজ্ঞাপন

লালমনিরহাট সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮৯ হাজার ৬০৬ জন।প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা ৪৯৮২১টি যা মোট ভোটের ১৮.১৩%।

বিজ্ঞাপন

কামরুজ্জামান সুজনের আনারস প্রতীক ৪১৪৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইকবাল মামুন পেয়েছেন ৯৪০৭টি ভোট। এ নিয়ে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন কামরুজ্জামান সুজন।

বিজ্ঞাপন

চশমা প্রতীক নিয়ে ১৪৮৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. এরশাদুল করিম(রাজু)।নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিবুল ইসলাম মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ১০৬০৭ টি  ভোট।

বিজ্ঞাপন

অপরদিকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোছা. লতিফা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD