সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা

বাঘাইহাট থেকেও সাজেকের উদ্দেশ্যে কোনো গাড়ি আসেনি।
বিজ্ঞাপন
বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত করার দাবিতে মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে অবরোধের কারণে প্রায় ৫০০ শতাধিক পর্যটক আটকা পড়েছে। পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অবরোধের ডাক দিয়েছে। ফলে সাজেক থেকে কোনো গাড়ি ছেড়ে আসতে পারেনি।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, শনিবার (৮ জুন) সাজেকে যান চলাচল বন্ধ রয়েছে। এদিন সকালে সাজেক থেকে পর্যটকরা ছেড়ে যায়নি এবং বাঘাইহাট থেকেও সাজেকের উদ্দেশ্যে কোনো গাড়ি আসেনি। এর ফলে সাজেকে অবস্থানরত পর্যটক আটকা পড়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন গণমাধ্যমকে বলেন, “শুক্রবার (৭ জুন) এবং আজ শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে সাজেকে বেশ ভালো পর্যটক সমাগম হয়েছিল। ইউপিডিএফের ডাকা অবরোধের কারণে সাজেক থেকে পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যেতে পারেননি।” কবে যান চলাচল স্বাভাবিক হবে সেই বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান তিনি।
আরও পড়ুন: সাজেকে ডাম্প ট্রাক খাদে, নিহত বেড়ে ৯
বিজ্ঞাপন
সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত গণমাধ্যামকে বলেন, “অবরোধকারীরা খাগড়াছড়ি-সাজেক সড়কের অনেক জায়গায় গাছ ফেলে পিকেটিং করেছে। আইনশৃঙ্খলা বাহিনী সেগুলোর সরানোর কাজ ইতোমধ্যেই শুরু করেছে। সেগুলো সরানো হয়ে গেলেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








