Logo

নিপুণকে জন্মদিনের উপহার দিলেন ডিপজল!

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৪, ০৭:২৭
নিপুণকে জন্মদিনের উপহার দিলেন ডিপজল!
ছবি: সংগৃহীত

এক পক্ষ আরেক পক্ষকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ যা শেষ পর্যন্ত গড়িয়েছে আদালত পর্যন্ত

বিজ্ঞাপন

চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ অক্তার দ্বন্দ্ব কারোরই অজানা নয়। এক পক্ষ আরেক পক্ষকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ যা শেষ পর্যন্ত গড়িয়েছে আদালত পর্যন্ত। 


এদিকে রবিবার (৯ জুন) নিপুণের জন্মদিন ছিল। এমন তিক্ত পরিস্থিতির মধ্যে ডিপজলের পক্ষ থেকে উপহার পেলেন তিনি! আর সেকথা জানিয়েছেন নিপুণ নিজেই।


আরও পড়ুন:  এবার ঈদে হিন্দি ডুয়েট গান শোনাবেন মাহফুজুর রহমান


শুরু থেকেই দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা চালানোর বিপক্ষে ছিলেন অভিনেতা ডিপজল। কিছুদিন আগেওে তিনি জানিয়েছিলেন, হিন্দি সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতির জন্য খারাপ। হিন্দি সিনেমা যেন আমদানি না হয় সেই চেষ্টা করব। তবে মাস তিনেক না ঘুরতেই অবস্থান নিলেন হিন্দি সিনেমার পক্ষে।


সম্প্রতি রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে ডিপজল বলেন, হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে আসলে অসুবিধা নেই। আমি সবসময় আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, তবে এখন হলও বাঁচাতে হবে। তাই আপাতত সবার সঙ্গে আমিও একমত, হিন্দি সিনেমা আসুক। একইসঙ্গে আমাদেরও ভালো মানের সিনেমা নির্মাণের বিকল্প নেই।


আরও পড়ুন: যে নিশ্চয়তা পেলে ফের এফডিসিতে কোরবানি দেবেন পরীমনি


এদিকে ডিপজলের হিন্দি সিনেমার পক্ষে অবস্থান নেওয়ায় বেশ খুশি চিত্রনায়িকা নিপুণ আক্তার। নিজের জন্মদিনে ডিপজলের এমন মন্তব্য শেয়ার করে নিপুণ ফেসবুকে লিখেন, আমার জন্মদিনের উপহার! সেক্রেটারি থাকাকালীন আমি আমাদের সিনেমা হল বাঁচাতে হিন্দি সিনেমার প্রস্তাব দিয়েছিলাম।


জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD