Logo

মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন চমক

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৪, ০৪:০৩
মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন চমক
ছবি: সংগৃহীত

সঙ্গে সোনালি রঙের কুন্দনের গয়না ও হালকা মেকআপে বউ সেজেছেন তিনি

বিজ্ঞাপন

মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

শুক্রবার (২১ জুন) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এই অভিনেত্রীর স্বামীর নাম আজমান নাসির, তিনি পেশায় ব্যবসায়ী। গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয় করছেন তিনি। চলতি বছরের এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে চমকের সঙ্গে দেখা গেছে তাকে। 

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে এ প্রসঙ্গে চমক লিখেছেন, ‘বন্ধুরা, ৯ আমার লাকি নাম্বার। যেহেতু আমার জন্মদিন ৯ই জুলাই, তাই আমরা সিদ্ধান্ত নেই যে কাবিন ৯ টাকা রাখব। কারণ আমরা দুজনেই বিশ্বাস করি সুখী দাম্পত্যের জন্য অর্থ কখনো বড় বিষয় নয়। আমাদের বিশ্বাস, ভালোবাসা ঐশ্বরিক, যা আমাদের সারাজীবন একসঙ্গে রাখবে।’

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, “আমরা খুব সাধারণভাবে বিয়ে সেরেছি। কয়েকজন ঘনিষ্ঠ সুখী মানুষদের নিয়ে মাদ্রাসায় বাচ্চাদের সঙ্গে খাওয়া-দাওয়া করেছি। সবকিছু খুবই সহজ-স্বাভাবিক রেখেছি। পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল।”

বিজ্ঞাপন

 

শুক্রবার ফেসবুকে স্টোরিসহ বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন চমক। স্টোরির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ’। 

বিজ্ঞাপন

ওই ছবিতে দেখা যায়, লাল রঙের একটি শাড়ি পরেছেন চমক। সঙ্গে সোনালি রঙের কুন্দনের গয়না ও হালকা মেকআপে বউ সেজেছেন তিনি। অপরদিকে, অভিনেত্রীর স্বামী পরেছেন সাদা রঙের শেরওয়ানি।

বিজ্ঞাপন

এর আগে ফেসবুকে একটি ছবি দিয়ে আংটি বদলের কথা জানিয়েছিলেন চমক। ক্যাপশনে লিখেছিলেন, ‘বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি।’

বিজ্ঞাপন

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD