Logo

জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৯ জুন, ২০২৪, ০৭:০৯
জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি
ছবি: সংগৃহীত

। এবারের বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জয়ের নজির এবারই গড়লো টাইগাররা।

বিজ্ঞাপন

এক বুক স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শেষ পর্যন্ত সুপার এইট খেলে বিদায় নিয়েছে শান্ত-সাকিবরা। 


শুক্রবার (২৮ জুন) সকাল আটটায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবারের বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জয়ের নজির এবারই গড়লো টাইগাররা। কিন্তু টুর্নামেন্টে বাজে পারফরমেন্সের কারণে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ দল।


আরও পড়ুন: সাকিব-মাহমুদউল্লাহর অফফর্ম নিয়ে যা জানালেন তাসকিন

 

বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্সসহ নানা বিষয় নিয়ে জুলাইয়ের শুরুতে বোর্ড মিটিং ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২ জুলাই মিটিং হবে বলে একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।


আগামী মাসের শুরুতে হতে যাওয়া এই মিটিংয়ে বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে আলোচনা ছাড়াও শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে বড় কিছু সিদ্ধান্ত আসবে এই মিটিংয়ে। এর আগে সবশেষ গত ৯ মার্চ বোর্ড মিটিং হয়েছিল। সেবার বিসিবির এজিএমকে সামনে রেখে এই মিটিং করা হয়। 


আরও পড়ুন: দলের ব্যর্থতা ব্যাখায় আমার ৩০ মিনিট লাগবে: পাপন


দলের সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে থাকা দুই সদস্য লিটন দাস ও সৌম্য সরকার ফিরছেন না। একদিন পর ২৯ জুন তাদের ফেরার কথা রয়েছে। দেশে ফেরার পর দুই সপ্তাহের লম্বা ছুটি পাবেন শান্তরা। এরপর তাদের চট্টগ্রামে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।


ছুটিতে যাবেন জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা। দুবাই থেকে যে যার মতো ছুটিতে যাবেন চন্ডিকা হাথুরুসিংহেরা। আগামী ১৯ জুলাই তাদের দেশে ফেরার কথা।


জেবি/আজুবা

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD