Logo

আবারও ভাইরাল পরীমনির ভিডিও

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৪, ০৭:৩৩
আবারও ভাইরাল পরীমনির ভিডিও
ছবি: সংগৃহীত

কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব তিনি

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব তিনি। মাঝে-মধ্যেই পরিবারের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। সেই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী, আর যা মুহূর্তেই ভাইরাল!

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরীমনির পা ধরে বসে আছেন ছোট বোন। রীতিমতো পা ধরে টানাটানি করছেন সে। একটা সময় তাকে জিজ্ঞেস করতে দেখা গেল, পা ধরছিস কেন বল? আর উত্তরে সে হেসে সোজা বলতে লাগল, আপু এসো! একটু লুডো খেলব এসো এসো! আর এই কাণ্ড দেখেই অভিনেত্রী হেসে বললেন, লুডো খেলার জন্য কেউ এমন কাণ্ড করতে পারে আমি কখনো ভাবতেও পারি না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, পরীমনি সর্বশেষ ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন বলে জানা গেছে। এটি পরিচালনা করছেন ‘দেবী’ খ্যাত পরিচালক অনম বিশ্বাস। যেখানে পরীমনিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। এ ছাড়াও ওপার বাংলার চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই নায়িকা।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD