Logo

বাবুল হত্যা মামলার প্রধান আসামী মেয়র আক্কাসসহ ঢাকায় গ্রেফতার

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৪, ০২:২১
বাবুল হত্যা মামলার প্রধান আসামী মেয়র আক্কাসসহ ঢাকায় গ্রেফতার
ছবি: সংগৃহীত

পৌরসভার মেয়র আক্কাছ আলীকে গ্রেফতার করা হয়েছে

বিজ্ঞাপন

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।


শুক্রবার (৫ জুলাই) রাতে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে  সংবাদমাধ্যমকে বলেন, বাঘা থানার একটি হত্যা মামলায় পৌরসভার মেয়র আক্কাছ আলীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা যুবলীগ নেতা শাহিনুল হক পিন্টু বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।


আরও পড়ুন: পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণে হারিয়ে নিহত ৫


জানাযায়, গত ২২ জুন বাঘার দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী। অপর দিকে বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাসের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করেন বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় দুই গ্রুপের  মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। পরে গত ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর থেকে মামলার প্রধান আসামী আক্কাছ আলী আত্মগোপনে ছিলেন।


আরও পড়ুন: রাজশাহীতে মুখোমুখি সংঘর্ষে দুই বাসচালকের মৃত্যু, আহত ১২   


বাঘা থানার ওসি (তদন্ত) মো. সোহেব খান জানান, বাবুল হত্যায় পৌর মেয়র আক্কাসকে প্রধান আসামি করে একটি মামলা  করা হয়। এই মালায় মেয়রের ভাগিনা ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা মেরাজুর ইসলাম মেরাজসহ ইতোমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আক্কাছ আলীর বিরুদ্ধে ২২টি মামলা ও ১৭টি সাধারণ ডায়েরি রয়েছে।


এমএল/ 

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD