Logo

বিয়ের দাওয়াত নিয়ে বোমা ফাটালেন সোনাক্ষী

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৪, ২২:১৯
বিয়ের দাওয়াত নিয়ে বোমা ফাটালেন সোনাক্ষী
ছবি: সংগৃহীত

সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন সোনাক্ষী সিনহা

বিজ্ঞাপন

দীর্ঘদিন প্রেমের পর গত জুনে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। এ নায়িকার বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। জানা গেছে, অনুষ্ঠানে বিনা দাওয়াতেই নাকি অনেকে খেতে এসেছিলেন। সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন সোনাক্ষী সিনহা।

সোনাক্ষী-জাহিরের বিয়েতে উপস্থিত ছিলেন সালমান খান, রেখা, অদিতি রায় হায়দারি, সিদ্ধার্থ, রিচা চড্ডা, আলি ফজলহসহ আরও অনেকে। তবে শুধু তারাই নন, বিয়েতে অনেকে বিনা দাওয়াতেও নাকি হাজির হয়েছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, বিনা দাওয়াতে অনেকেই এসেছিলেন। কিন্তু আমি আনন্দ উপভোগ করতে ব্যস্ত ছিলাম। তারাও যে ভালো সময় কাটিয়েছেন, তার জন্য আমি আপ্লুত।

সোনাক্ষীর ভাষ্যমতে, প্রত্যেক বিয়েবাড়িতেই বিনা দাওয়াতে কিছু মানুষ খাবার খেতে চলে আসেন। কিন্তু আমি কোনো দিন বিনা নিমন্ত্রণে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোনাক্ষী আরও বলেন, আত্মীয় পরিজনদের নিয়ে বিয়ে করার পরিকল্পনা আমার বহুদিন থেকেই। আমরা দুজনেই ঠিক করেছিলাম, আমাদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেন আমাদের ব্যক্তিত্ব ফুটে ওঠে।

এমএল/ 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD