Logo

কক্সবাজারে কারামুক্ত ৫৯

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৪, ২৩:০৭
কক্সবাজারে কারামুক্ত ৫৯
ছবি: সংগৃহীত

কক্সবাজারের গ্রেপ্তার হওয়া ৫৯ জন কারামুক্ত হয়েছেন

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনের জের ধরে কক্সবাজারের গ্রেপ্তার হওয়া ৫৯ জন কারামুক্ত হয়েছেন। এরা সকলেই বিএনপি ও জামায়াত কর্মী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ আগস্ট) আদালাতের আদেশের পর রাত ৮ টার দিকে এদের কারাগার থেকে মুক্তি দেয়া হয় বলে কক্সবাজার জেলা কারাগারার সূত্র নিশ্চিত করেছে, কারাগার ফটক থেকে এদের গাড়ি বহর করে বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মীরা নিয়ে আসেন কক্সবাজার কেন্দ্রিয় শহিদ মিনারে। যেখানে বিএনপির পক্ষে তাদের সম্বর্ধনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

কারামুক্তদের মধ্যে যুবদল নেতা আজিজুর রহমান সোহেল, বিএনপি নেতা রাশেদ আবেদীন সবুজ, সানাউল্লাহ আবু, নেজাম উদ্দিন, জয়নাল হোসেন সহ অন্যান্যরা রয়েছেন।

বিজ্ঞাপন

শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি লুৎফুর রহমান কাজল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

 এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD