গাজীপুরে ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি শুরু

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী “রেজিস্ট্যান্স উইক” শুরু হয়েছে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৪ দফা দাবিতে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী “রেজিস্ট্যান্স উইক” শুরু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৪ আগস্ট) বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জয়দেবপুর শিববাড়ির মোড়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে অবস্থান করে ৪ দফা দাবি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নিতে অন্তুর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
৪ দফা দাবিগুলো হলো:
১.ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
বিজ্ঞাপন
২.সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরীক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে,
বিজ্ঞাপন
৩.প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ
বিজ্ঞাপন
নূতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
এসডি/








