শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের চালক নিহত

শ্রীপুরে রাজাবাড়ি বাজারে সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা
বিজ্ঞাপন
গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি বাজারে সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।
রবিবার ( ৮ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার রাজাবাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপপরিদর্শক মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিহত মাইক্রোবাসচালকের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।
স্থানীয়রা জানান, রাজাবাড়ী বাজারে সড়কের ওপর একটি ট্রাক পার্কিং করে রাখা হয় মাঝে মাঝেই। এটি আগেও দুর্ঘটনার কারণ হয়েছে। রবিবার ভোরের দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই গাড়ির চালকের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
শ্রীপুর থানার উপপরিদর্শক মো. শাহজাহান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








