Logo

বাসায় ফিরলেও এখনো সুস্থ নন খালেদা জিয়া: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২৩
বাসায় ফিরলেও এখনো সুস্থ নন খালেদা জিয়া: ফখরুল
ছবি: সংগৃহীত

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাসায় ফিরলেও খুব একটা সুস্থ নন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল (শুক্রবার) উনার ট্যাম্পারেচার ছিল। তবে বিদেশ নেওয়ার জন্য এখনো ফিট টু ফ্লাইং মনে করা হচ্ছে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া খুব সুস্থ না। উনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং …এটা মনে করছেন না। সেজন্য বিদেশে যেতে উনার বিলম্ব হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে এভারকেয়ার হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বাসায়।

বিজ্ঞাপন

অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিন লিভার, সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনির জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD