Logo

রাজারহাটে বন্যাদুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৪, ০৭:০৪
রাজারহাটে বন্যাদুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত

করেন বিএনপির রংপুর বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিস্তা নদীর বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ (চাল, ডাল, সয়াবিন তেল) সামগ্রী বিতরণ করেন বিএনপির রংপুর বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক। 

মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৫ ঘটিকায় উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশম ঈদগাহ মাঠে ত্রান সামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিতরণকালে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপিরসহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাংবাদিক হাসিবুল ইসলাম হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম সৈকত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহেদ রানা, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক বিপুল আহমেদ, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম দুলালসহ আরও অনেকে।

এমএল/ 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD