Logo

নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৪, ০৬:১৩
নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

চুক্তিতে নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ। তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর)  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, “সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ড. শেখ আব্দুর রশিদ (পরিচিতি নং-১৫৩০)-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর, ২০২৪ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।”

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, “এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD