Logo

শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৪, ২১:৪২
শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন।

বুধবার (৯ আক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রাব্বানী।

বিজ্ঞাপন


এতে বলা হয়, “রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান-এর ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২৩ জনকে শপথ নেয়ার তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ নেয়ার তারিখ থেকে কার্যকর হবে।”

বিজ্ঞাপন


নিয়োগ পাওয়া বিচারকরা হলেন মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী,  মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, দেবাশীষ রায় চৌধুরী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর এটিই সুপ্রিম কোর্টে সবচেয়ে বড় বিচারপতি নিয়োগের ঘটনা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD