Logo

শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তার আশ্বাস দিলেন সেনাপ্রধান

profile picture
জনবাণী ডেস্ক
১২ অক্টোবর, ২০২৪, ০৫:০২
শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তার আশ্বাস দিলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

আগামী দিনগুলোতেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান

বিজ্ঞাপন

শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে পূজার আগামী দিনগুলোতেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

সেনাপ্রধান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। সব কিছু নিরাপদভাবে করতে পারবেন। আমাদের মাঝে সহমর্মিতা আগেও বজায় ছিল, এখনো থাকবে আর ভবিষ্যতেও থাকবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী আমরা বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে বসবাস করে আসছি। এটা আমাদের একটা ঐতিহ্য। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বিজ্ঞাপন

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে ওকার-উজ-জামান আরও বলেন, সবাইকে শারদীয় শুভেচ্ছা। শুধু এখানেই নয়, সারা দেশেই যে যেখানে এই উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছো।

বিজ্ঞাপন

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত এই নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।

বিজ্ঞাপন

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোরূপ বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণকক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে অবহিত করা যাবে।

বিজ্ঞাপন

এ ছাড়া বাংলাদেশ সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য প্রদান করা যাবে।

উল্লেখ্য, দুর্গাপূজা ঘিরে সারা দেশের পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে সরকার। বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব রবিবার (১৩ অক্টোবর) বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD