Logo

প্রেমের ফাঁদে অপহৃত কিশোরী উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেফতার

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৪, ০৩:১০
প্রেমের ফাঁদে অপহৃত কিশোরী উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

এ সময় অপহরণকারি রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে

বিজ্ঞাপন

কক্সবাজারের রামু উপজেলার ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রেমের ফাঁদে অপহরণ করে ছিল রোহিঙ্গা যুবক। এ ঘটনায় মামলার দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব ১৫। এ সময় অপহরণকারি রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে।


শুক্রবার (২৬ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার শহেরের বাজারঘাটা এলাকা থেকে অপহৃতদের উদ্ধারের পর অপহরণকারিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।


আরও পড়ুন: আরাকান আর্মির থেকে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত আনলো বিজিবি


গ্রেফতার মোহাম্মদ শাহ (২৪) উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের জুবায়ের আহমদের ছেলে।


অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছেন, শুক্রবার সকালে রামু থানায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির সূত্র ধরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হয়ে রাতে কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু


তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ শাহ স্বীকার করেছে প্রথমে প্রেমের ফাদে এবং পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ছিল। উদ্ধার কিশোরী এবং গ্রেফতার যুবককে রামু থানায় সোপর্দ করা হয়েছে।


রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, হাসপাতালের উভয়ের পিতা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার সূত্র ধরে দুই জনের পরিচয় এবং বিয়ের প্রলোভনে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই অপহরণের ঘটনাটি ঘটে। রোহিঙ্গা যুবককে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


এমএল/ 

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD