Logo

হাসনাত-সারজিসকে নিয়ে যা জানাল আসিফ আকবর

profile picture
জনবাণী ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৪, ০৭:৪২
হাসনাত-সারজিসকে নিয়ে যা জানাল আসিফ আকবর
ছবি: সংগৃহীত

এবার দুই ছাত্রনেতাকে প্রশংসায়ও ভাসালেন কন্ঠশিল্পী আসিফ আকবর

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে তাদের দৃপ্তকণ্ঠ আন্দোলনকারীদের সাহস জুগিয়েছে। নতুন বাংলাদেশে নতুন নতুন কর্মসূচি নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তাদের। এতকিছুর মাঝেই তারা দেখা করেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে। এবার দুই ছাত্রনেতাকে প্রশংসায়ও ভাসালেন কন্ঠশিল্পী আসিফ আকবর।

সোমবার (২৮ অক্টোবর) হাসনাত ও সারজিসের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় করে বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজেই। যেখানে তিনি লিখেছেন, জেনজি’র পক্ষ থেকে জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন‍্যবাদ জানাতে। তাদের সাথে দেশ, সমাজ, রাজনীতির পাশাপাশি সঙ্গীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেস্ট জ্ঞানী এবং স্মার্ট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর হাসনাতকে সোজাসাপ্টা ও সারজিসকে মৃদূভাষী সম্বোধন করে আসিফ বলেন, বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ খুব স্ট্রেইট কাট ছেলে, আর সারজিস আলম মৃদূভাষী। আমিও তাদেরকে আমাদের Z-Force এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি।’

সবশেষ আসিফ বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশ মুক্তি পেয়েছিল দুঃসহ অবস্থা থেকে। ছাত্র জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী-বাকশালীদের খুনীতন্ত্র থেকে মুক্তি। Z-Force এর নভেম্বর বিপ্লব আর Gen-Z এর জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জুলাইয়ে ছাত্র আন্দোলনে বেশ সরব ছিলেন আফিস আকবর। নিজের সন্তানকে নিয়েও রাজপথে নেমেছিলেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD