Logo

লেবানন থেকে ফিরলেন আরও ৩৬ বাংলাদেশি

profile picture
জনবাণী ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৪, ২১:৪৯
লেবানন থেকে ফিরলেন আরও ৩৬ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

অভিবাসন সংস্থা আইওএম’র সহযোগিতায় সম্পূর্ণ সরকারি খরচে এসব বাংলাদেশি দেশে ফিরেছেন।

বিজ্ঞাপন

চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তির কার‌ণে লেবানন থেকে দেশে ফিরেছেন ৩৬ জন প্রবাসী বাংলাদেশি।

বুধবার (৩০ অক্টোবর) সৌদি এয়ারের একটি ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো  হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র  সহযোগিতায় সম্পূর্ণ সরকারি খরচে এসব বাংলাদেশি দেশে ফিরেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ পর্যন্ত মোট ২১৬ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

দেশে ফেরা বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আইওএম-এর কর্তৃপক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার  টাকা হাতখরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এখনো কোনো বাংলাদেশি লেবাননে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD