Logo

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির শোভাযাত্রা শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৯ নভেম্বর, ২০২৪, ০২:০৯
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির শোভাযাত্রা শুরু
ছবি: সংগৃহীত

ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিজ্ঞাপন

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার প্রথম ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বড় পরিসরে রাজধানীতে শোভাযাত্রা করছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি। 

শুক্রবার (৮ নভেম্বর ) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হবে। কিন্তু তার আগে থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতাকর্মী ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টনের আশপাশের সড়কে জড়ো হচ্ছেন। তাদের হাতে ব্যানারের পাশাপাশি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় আকারের ছবি দেখা গেছে।

এদিকে শোভা যাত্রার জন্য পিকআপ ভ্যানের পাশাপাশি ঘোড়ার গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে দেখা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে বিএনপির শোভাযাত্রাকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, মৎস্যভবন এলাকায় কিছু কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যার ফলে, সাপ্তাহিক ছুটির দিন হলেও অনেকটা যানজট সৃষ্টি হয়েছে।

নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রেখে শোভাযাত্রা উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া অ্যাভিনিউতে শোভাযাত্রা শেষে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD