Logo

নারীরা ইচ্ছামতো পোশাক পরতে পারবেন: জামায়াত আমির

profile picture
জনবাণী ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২
নারীরা ইচ্ছামতো পোশাক পরতে পারবেন: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

তাদের পোশাক নিয়ে আমরা কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করব না

বিজ্ঞাপন

নারীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে। তাদের পোশাক নিয়ে আমরা কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করব না। নারীরা ইচ্ছামতো পোশাক পরতে পারবে, বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান।

শ‌নিবার (৩০ নভেম্বর) বিকা‌লে সাতক্ষীরা সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য় মা‌ঠে জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন তি‌নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডা. শ‌ফিকুর রহমান বলেন, মা-বো‌নরা ঘরেও সুরক্ষিত থাক‌বে, কর্মস্থ‌লেও সুর‌ক্ষিত থাক‌বে। তা‌দের দি‌কে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না। আমা‌দের বিরু‌দ্ধে অপপ্রচার চালা‌নো হয় যে, আমরা ক্ষমতায় আস‌লে নারী‌দের নাকি ঘর থে‌কে বের হতে দেওয়া হ‌বে না। কিন্তু কথা দি‌চ্ছি এমনটা কখোনই হ‌বে না।

তিনি ব‌লেন, আমা‌দের দেশ সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তির চমৎকার বাগান। এই বাগা‌নে মা‌ঝে ম‌ধ্যেই হু‌তুমপেঁচা ঢু‌কে প‌ড়ে। এদের সম্প‌র্কে আমাদের সবাইকে যথেষ্ঠ সতর্ক থাক‌তে হ‌বে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিগত সরকার ৫৭ জন সেনা কর্মকর্তা‌কে খুন ক‌রে‌ছে। জামায়া‌তের দুজন আমিরসহ অসংখ্য নেতাকর্মী‌কে হত্যা ক‌রে‌ছে। ১ জুলাই থে‌কে ৫ আগস্ট পর্যন্ত সারা‌ দেশ‌কে খু‌নের বন্যায় ভা‌সি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। শত জুলুম অত্যাচা‌রের পরও আমরা পা‌লি‌য়ে যাইনি। দেশ‌কে যারা ভা‌লোবা‌সে তারা কখোনই পালা‌তে পা‌রে না। আমরা এই দেশকে গড়‌তে চাই।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD