Logo

বিয়ে নিয়ে গুঞ্জন, ভক্তদের কাছে দোয়া চাইলেন নুসরাত ফারিয়া

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩৬
বিয়ে নিয়ে গুঞ্জন, ভক্তদের কাছে দোয়া চাইলেন নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে

বিজ্ঞাপন

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব নয়কা। এ অভিনেত্রী সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগিদের কাছে দোয়া চেয়েছেন। 

বিজ্ঞাপন

আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে উল্লেখ করে নুসরাত পোস্টে লিখেছেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়া র মতো সহজ হলে খুব ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।’

বিজ্ঞাপন

নুসরাত ফারিয়ার ভাষ্য, ‘কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন কাজ আর একটু পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।’

কমেন্ট বক্সে অল আমিন নামে  লিখেছেন, ‘বিযেটা যে করতে হবে।’ আরেকজনে কথায়, ‘বয়স কতো হয়ছে তোমার’

বিজ্ঞাপন

উল্লেখ্য, অভিনেত্রী প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার সিনেমা,তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং এ অভিনেত্রীকে জনপ্রিয় করে তোলে।

এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD