Logo

শ্রীপুরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২২:৪৮
শ্রীপুরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত

ট্রাক কে সাইট দিতে গিয়ে অটোরিকশা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে ট্রাক কে সাইট দিতে গিয়ে অটোরিকশা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক ও আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা দিকে উপজেলার শৈলাট গ্রামে অটোরিকশা মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত মোটরসাইকেল চালক অনিক মন্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে এবং নিহত মোটরসাইকেল আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)।

বিজ্ঞাপন

নিহতের চাচাতো ভাই মাজেদুর রহমান রায়হান বলেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেলযোগে কাচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টসের সামনে পৌঁছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ রাত সাড়ে ১০টার দিকে এবং অনিক রাত ১১টায় মারা যায়

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD