Logo

বাংলাদেশ থেকে ১ হাজার টন ইলিশ নিতে আগ্রহী চীন

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৬
বাংলাদেশ থেকে ১ হাজার টন ইলিশ নিতে আগ্রহী চীন
ছবি: সংগৃহীত

একইসঙ্গে চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি

বিজ্ঞাপন

বাংলাদেশের গর্ব ও জাতীয় মাছ ‘রূপালি ইলিশ’ প্রাথমিকভাবে এক হাজার টন ইলিশ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সচিবালয়ে অন্তর্বর্তী সকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রদূত বলেন, চীনে বাংলাদেশের ইলিশের বেশ চাহিদা রয়েছে। তাই প্রাথমিকভাবে আমরা বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ আমদানি করতে চাই।

বিজ্ঞাপন

এছাড়া বাংলাদেশে থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করারও আশা প্রকাশ করেছেন ইয়াও ওয়েন। একইসঙ্গে চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি। ইতোমধ্যে চট্টগ্রামের ইকোনমিক জোনে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

বিজ্ঞাপন

এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। 

বিজ্ঞাপন

এসময় তিনি বাংলাদেশে কৃষি, ট্রান্সপোর্টেশন, অ্যাগ্রো-মেশিনারিজ ও স্বাস্থ্যসেবা খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

এ ছাড়া বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে এবং আমদানি পণ্যের সব ধরনের ট্যারিফ কমানোর আহ্বানও জানান বাণিজ্য উপদেষ্টা।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশে ট্রাক তৈরির কারখানা স্থাপন ও কৃষির আধুনিকীকরণে বিনিয়োগ দুদেশের জন্য শুভ ফল বয়ে আনবে আশাবাদ ব্যক্ত করেন।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD