Logo

মায়ের অভাব নেই, ভাইজানের চাই শুধু সন্তান

profile picture
জনবাণী ডেস্ক
৭ মার্চ, ২০২৫, ০৬:৩৬
মায়ের অভাব নেই, ভাইজানের চাই শুধু সন্তান
ছবি: সংগৃহীত

ব ইচ্ছে যে পূরণ হয় না, সেটি তাকে বুঝে নিতে হচ্ছে

বিজ্ঞাপন

বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। বয়স ৬০ ছুঁইছুঁই এখনও বিয়ে করেননি এ নায়ক।তবে বিয়ে ছাড়াই বাবা হওয়ার ইচ্ছা তার! 

বিজ্ঞাপন

বহুদিন ধরেই বাবা হওয়ার স্বপ্ন দেখছেন বলিউডের ভাইজান সালমান খান। তবে সব ইচ্ছে যে পূরণ হয় না, সেটি তাকে বুঝে নিতে হচ্ছে। তবে স্ত্রী নয়, ভাইজানের চাই শুধু সন্তান। 

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে সালমান জানালেন, সন্তান লাভের তীব্র ইচ্ছা থাকলেও এক বাধার কারণে বাবা হতে পারবেন না ভাইজান। সেই বাধাটি হলো ভারতের কিছু আইন।

সালমান বলেন, আমি সত্যিই বাবা হতে চেয়েছিলাম। তবে ভারতীয় আইনের জন্য সেটা সম্ভব হচ্ছে না। করণের উদাহরণ টেনে যখন প্রশ্ন ওঠে, তিনি তো সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন। তিনি জানান, আমি চেষ্টা করেছিলাম। তবে করণের সময়কার আইন হয়ত বদলে গেছে। আমি খুব ভাললোবাসি বাচ্চাদের। কিন্তু জানি, বাচ্চার সঙ্গে তার মা-ও আসবে। যদিও আমাদের বাড়িতে মায়ের অভাব নেই!

বিজ্ঞাপন

সালমান খানের জিবনে বিয়ে না আসলেও এসেছে একাধিক প্রেম। ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফসহ অনেকের নামই জড়িয়েছে। আবার সঙ্গীতা বিজলানির সঙ্গে তো প্রায় বিয়ে হয়ে যাচ্ছিল, কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে সে সম্পর্ক ভেঙে দেন সালমান খান। 

বিজ্ঞাপন

এরপরও তার কোনো সম্পর্কই পরিণতি বিয়ে পাইনি। বর্তমানে অভিনেতা একাই আছেন, তার কোনো বিয়ের পরিকল্পনাও নেই। তবে বাবা হওয়ার ইচ্ছে এখনও বেঁচে আছে, সেটাই শুধু জানিয়ে দিলেন বলিউডের ভাইজান সালমান খান ।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD