Logo

হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাকের ২ দিনের রিমান্ড

profile picture
জনবাণী ডেস্ক
১৪ এপ্রিল, ২০২৫, ০৪:৫৩
হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাকের ২ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদের দুইনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদের দুইনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. শাহরিয়ার বাপ্পীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) প্রনয় কুমার প্রামানিক এ তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল্লাহ যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার এজাহার নামীয় আসামি। জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হয়। বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

বিজ্ঞাপন

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাতে ঢাকার তেজগাঁও থানার কাওরান বাজার এলাকা থেকে আব্দুল্লাহ বিন আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। ১ মার্চ তেজগাঁও থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর গত ২০ মার্চ সিরাজগঞ্জের যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD