Logo

ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুন, ২০২৫, ০৬:২৫
ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রতি বাসে প্রশাসনের টেলিফোন নম্বর থাকবে

বিজ্ঞাপন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ পুরো দেশে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ছুটি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। 

মঙ্গলবার (০৩ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, যাত্রীর ছদ্মবেশে ডাকাত ঠেকাতে বাসে ওঠার সময় যাত্রীদের সবার ছবি নেওয়া হবে। প্রতি বাসে প্রশাসনের টেলিফোন নম্বর থাকবে। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতেই রাস্তায় চলতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গত ঈদের মতো আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের যাওয়া-আসার সময় নির্ধারিত ভাড়া নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে মালিকপক্ষ সম্মতি দিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কম দক্ষ চালকদের পরিবর্তে দক্ষ চালকদের দিয়ে গাড়ি চালানোর কথা বলা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবহন মালিকরা এটি মানবেন বলে কথা দিয়েছেন। চালকদের যথাযথ বিশ্রাম দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভাড়া যথাযথভাবে নেওয়া হচ্ছে কিনা সেটির তদারকিতে একটি কমিটি হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। গতবার যাত্রা নির্বিঘ্ন ছিল, আশা করছি এবারও তেমন হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD