Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের সাক্ষাৎ

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুন, ২০২৫, ০৭:৩৭
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

শিক্ষা ও অন্যান্য মৌলিক কার্যক্রম এরই মধ্যে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।

মঙ্গলবার (০৩ জুন) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। 

বিজ্ঞাপন

এ বিষয়ে গুইন লুইস জানান, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে জাতিসংঘের সম্ভাব্য সহায়তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

রোহিঙ্গা সংকট এবং চলমান অর্থায়ন সমস্যাসহ অন্যান্য ইস্যুতেও উভয়ের মধ্যে আলোচনা হয়েছে। তারা আশঙ্কা করেন, তহবিল সংকোচনের ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলোর শিক্ষা ও অন্যান্য মৌলিক কার্যক্রম এরই মধ্যে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

এ সময় ড. ইউনূস বলেন, এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের একাত্মতা ও সহায়তা অব্যাহত রাখা জরুরি। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টাকে শক্তিশালী করতে দ্রুত আর্থিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

বিজ্ঞাপন

গুইন লুইস বাংলাদেশের সংস্কার ও উত্তরণ প্রক্রিয়ার প্রতি তার দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেন এবং জাতিসংঘের পক্ষ থেকে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD