Logo

আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, নিখোঁজ অভিনেত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৫, ২২:০৪
আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, নিখোঁজ অভিনেত্রী
ছবি: সংগৃহীত

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তার সহকর্মীরা, শুভাকাঙ্ক্ষীরা এবং ভক্ত-সমর্থকেরা

বিজ্ঞাপন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারজানা খান সাথী নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।’

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দেওয়া সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও চাঞ্চল্য। এই পোস্টের পর থেকেই বন্ধ রয়েছে তার মোবাইল নম্বর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছুই জানা যায়নি। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার সহকর্মীরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তার সহকর্মীরা, শুভাকাঙ্ক্ষীরা এবং ভক্ত-সমর্থকেরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একজন পরিচালক জানান, বৃহস্পতিবার রাতেও আমার সঙ্গে তার কথা হয়েছে। আমরা নতুন একটি নাটক নিয়ে পরিকল্পনা করছিলাম। সব কিছুই স্বাভাবিকই ছিল। এমন হাসিখুশি মেয়েটি এমন পোস্ট দেবে, তা কল্পনাও করিনি। এখন যোগাযোগ করতে পারছি না। খুব দুশ্চিন্তায় আছি। আশা করি সে নিরাপদে আছে। 

প্রসঙ্গত, একসময় ‘স্বপ্নীল সাথী’ নামে শোবিজে পরিচিত ছিলেন তিনি। তবে বিয়ের পর নাম পরিবর্তন করে নিজের আসল নাম ‘ফারজানা খান সাথী’ ব্যবহার শুরু করেন। দীর্ঘদিন ধরে নাটকে নিয়মিত কাজ করছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাথীর সহকর্মীরা জানান, ব্যক্তিজীবনে সাথী ছিলেন প্রাণবন্ত ও সদা হাসিখুশি একজন মানুষ। হঠাৎ এমন পোস্ট দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন, সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD