Logo

রাজশাহী বোর্ডে ৪৫ প্রতিবন্ধী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৫, ০৬:১৬
রাজশাহী বোর্ডে ৪৫ প্রতিবন্ধী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ
ছবি: সংগৃহীত

৯ জন পরীক্ষার্থী জিপিএ ৪ বা তার বেশি পয়েন্ট পেয়ে পাস করেছে

বিজ্ঞাপন

৫৬ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো। তাদের মধ্যে ৪৫ জন কৃতকার্য হয়েছে, যার মধ্যে ৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৫৬ জন শারীরিক প্রতিবন্ধী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে এবং ১১ জন অকৃতকার্য হয়েছে। বাকিরা বিভিন্ন জিপিএতে কৃতকার্য হয়েছে। ফলাফলে দেখা গেছে, ৯ জন পরীক্ষার্থী জিপিএ ৪ বা তার বেশি পয়েন্ট পেয়ে পাস করেছে। এ ছাড়া ১৬ জন ৩ বা তার বেশি জিপিএ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে শারীরিক, মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা ছিল। তারা এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছে। যারা অকৃতকার্য হয়েছে, তারা আগামীতে আবার পরীক্ষায় বসতে পারবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ৫৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। কেউ কেউ অকৃতকার্য হয়েছে, বাকিরা বিভিন্ন পয়েন্ট নিয়ে পাস করেছে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD