Logo

সারাদেশে সিনেমা হল বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুলাই, ২০২৫, ০১:০৪
সারাদেশে সিনেমা হল বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

একইসঙ্গে নিহত ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিনেমা হলগুলো বন্ধ রাখার অনুরোধ করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ জুলাই) দেশের সকল সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল এক লিখিত বিবৃতির মাধ্যমে এই অনুরোধ করেন।

বিজ্ঞাপন

আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, উত্তরার দিয়াবাড়ীতে বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিশু মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের সুচিকিৎসা মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সঙ্গে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে দেশের সব সিনেমা হলের সকল প্রদর্শনী বন্ধ রাখার জন্য সিনেমাহল মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপরে বিমান দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ এখন পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় শতাধিক। 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD