Logo

শেহজাদের মা যুক্তরাষ্ট্রে আসছে, ছেলেকে এবার সময় দিতে পারব: শাকিব খান

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৫, ০৫:৩২
শেহজাদের মা যুক্তরাষ্ট্রে আসছে, ছেলেকে এবার সময় দিতে পারব: শাকিব খান
ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এই সফর

বিজ্ঞাপন

সর্বশেষ ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্রটির প্রচার ও নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড কিং শাকিব খান।

সম্প্রতি একাধিক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন মেগাস্টার। এর সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে উড়াল দিলেন অভিনেত্রী শবনম বুবলী। জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রে রওনা হন তারা।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। জানা গেছে, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এই সফর।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান। এক গণমাধ্যমে তিনি বলেছেন, ‘শেহজাদের মা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তার মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারব। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না, এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।’

বিজ্ঞাপন

শাকিব আরও যোগ করেন, ‘শেহজাদকেও সেভাবেই সময় দিব, যেমনটা এর আগে এখানে আব্রামকেও সময় দিয়েছিলাম। সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা।’

বিজ্ঞাপন

এর দুই বছর আগেও শাকিব খান একই রকম অনুভূতির কথা বলেছিলেন। তখন বলেছিলেন, ‘আব্রাহামকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছি, এখন শেহজাদের সঙ্গেও সেটা করতে চাই। আমার দুই সন্তানের প্রতিই রয়েছে সমান ভালোবাসা।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, শাকিব খানের দুই ছেলে। অপু বিশ্বাসের সঙ্গে তার প্রথম সন্তান আব্রাম খান জয়, আর শবনম বুবলীর সঙ্গে দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর। আব্রাম জন্ম নেয় ২০১৬ সালে কলকাতায়, আর শেহজাদ ২০২০ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD