Logo

চুরি হওয়া সাদাপাথর আগের জায়গায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত: জেলা প্রশাসন

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৫, ০৯:১২
চুরি হওয়া সাদাপাথর আগের জায়গায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত: জেলা প্রশাসন
ছবি: সংগৃহীত

সাদাপাথর আগের জায়গায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা প্রশাসন

বিজ্ঞাপন

সিলেটের ভোলাগঞ্জের পর্যটন এলাকা থেকে চুরি হওয়া সাদাপাথর আগের জায়গায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা প্রশাসন।

বুধবার (১৩ আগস্ট) রাতে জেলা প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সভায় ৫টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তা হলো- জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বন্ধে অভিযান চলমান থাকবে, পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে, চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে হবে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD