Logo

নুসরাত জাহান আইটেম গানে ঝড় তুললেন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০২:১৩
নুসরাত জাহান আইটেম গানে ঝড় তুললেন
ছবি: সংগৃহীত

নুসরাত জাহান আইটেম গানে ঝড় তুললেন

বিজ্ঞাপন

কলকাতায় দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ ২’। মুক্তির আগেই ছবিটি দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। সেই উত্তেজনা আরও বাড়িয়েছে ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান, যিনি নতুন আইটেম গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’-তে ঝড় তুলেছেন।

বিজ্ঞাপন

গানটিতে সবুজ পোশাকে নুসরাতকে দেখা গেছে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে। চোখ ধাঁধানো সাজ, প্রাণবন্ত নাচ ও গানের সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর দিয়েছেন শিলাজিৎ মজুমদার, কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। গানটির মাঝপথে অ্যাকশন লুকে হাজির হয়েছেন মিমি চক্রবর্তী।

বিজ্ঞাপন

ছবিটি ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে। এর আগে ১৪ আগস্ট প্রকাশিত টিজার দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। প্রথম পর্বের মতো এবারও অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী, নতুনভাবে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি ও সীমা বিশ্বাস।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD