Logo

লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন আইসিইউতে

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৪
লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন আইসিইউতে
ছবি: সংগৃহীত

লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন আইসিইউতে

বিজ্ঞাপন

দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। সপ্তাহে দুই দিন নিয়মিত ডায়ালাইসিস করাতে হয় তাকে। ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, দিনের যেকোনো সময় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে। তবে কিডনির পাশাপাশি শ্বাসকষ্টসহ আরও নানা শারীরিক সমস্যা থাকায় অবস্থা জটিল। তিনি বলেন, আমরা প্রয়োজনীয় সব চিকিৎসা দিচ্ছি। তার সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

বিজ্ঞাপন

ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরি উপল জানান, আম্মাকে ডায়ালাইসিস করাতে নিয়েছিলাম। এরপর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়, তাই আইসিইউতে ভর্তি করতে হয়।

বিজ্ঞাপন

এর আগে তার স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানিয়েছিলেন, গত কয়েক মাসে চারবার আইসিইউতে ভর্তি হতে হয়েছে তাকে। ফুসফুস ও কিডনি সংক্রান্ত জটিলতা, দুর্বলতা এবং হাঁটাচলায় অক্ষমতা তাকে ভোগাচ্ছে। তিনি সকলের কাছে ফরিদা পারভীনের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্র জানায়, কিডনি ও শ্বাসকষ্ট ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েড সংক্রান্ত সমস্যা রয়েছে তার। এছাড়াও বমি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নিয়ে হয়ে ওঠেন লালনগানের জীবন্ত কিংবদন্তি।

সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদক লাভ করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে লালনের গান শেখাতে প্রতিষ্ঠা করেন অচিন পাখি স্কুল।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD