Logo

সোনার দামে ফের পরিবর্তন, দেশে আজ ভরি কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০
সোনার দামে ফের পরিবর্তন, দেশে আজ ভরি কত?
ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে অস্থিরতার পর দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গতকাল সকালে বড় ধরনের উত্থান দেখা গেলেও রাতেই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এর আগে এই দাম ছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

বিজ্ঞাপন

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD