এবার পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কিনতে চায় বাংলাদেশ

বাংলাদেশ পাকিস্তান থেকে কম খরচে মালবাহী ওয়াগন ও বগি কেনার আগ্রহ দেখিয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশি প্রতিনিধি দল সম্প্রতি ইসলামাবাদ ও লাহোরের মুঘলপুরা রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শন করেছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধিদলটি পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কারখানা ও কর্মশালার কার্যক্রম সরেজমিনে দেখেছেন। সেখানে তারা ট্রেনের বগি, মালবাহী ওয়াগন এবং অন্যান্য সরঞ্জাম উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। ওয়ার্কশপের কার্যক্রম সম্পর্কিত একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রও তাদের প্রদর্শন করা হয়।
পরবর্তীতে প্রতিনিধি দলকে মুঘলপুরার লোকোমোটিভ বা ইঞ্জিন ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়, যেখানে ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এবং উৎপাদন প্রক্রিয়ার বিষয়ে তথ্য দেওয়া হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশের প্রতিনিধি দল বলেন, সফরের মাধ্যমে দুই দেশের রেলওয়ের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। পাকিস্তান রেলওয়ে বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনায় ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে।
পাকিস্তান রেলওয়ের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি জানান, বাংলাদেশের রেলওয়ের বিশেষজ্ঞ দল আরও বিস্তারিত প্রযুক্তিগত তথ্য জানার জন্য পাকিস্তান সফর করবে। তিনি বলেন, “বাংলাদেশ ভারতের সঙ্গে ওয়াগন ও বগি কেনার বিষয়ে আলোচনা করছে, কিন্তু পাকিস্তানের রেলওয়েকে তারা আরও গুরুত্ব দিচ্ছে।”
আরও পড়ুন: সোনার দামে ফের পরিবর্তন, দেশে আজ ভরি কত?
বিজ্ঞাপন
পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি উল্লেখ করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে টু রেলওয়ে সহযোগিতা উন্নয়নের মাধ্যমে দুই দেশের জন্যই লাভজনক হবে।








