লাগামহীন মাংসের দাম : গরু ৮৫০, ব্রয়লার ২৩০ টাকা

ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে বেড়েছে মাংসের চাহিদা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস কেজিতে বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকার মধ্যে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ২৩০ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকায়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) সরেজমিনে দেখা যায়, অধিকাংশ দোকানেই গরুর মাংস ৮৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিছু কিছু স্থানে ৭৮০ থেকে ৮০০ টাকাতেও পাওয়া গেলেও ঈদ উপলক্ষে আগের তুলনায় দাম বেড়েছে বলে জানান ক্রেতারা।
আরও পড়ুন:ঈদের আগে আবার কমল সোনার দাম
ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়ে বর্তমানে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, সোনালী মুরগির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে ৩৮০ থেকে ৪২০ টাকায় পৌঁছেছে।
বিজ্ঞাপন
ক্রেতাদের অভিযোগ, ঈদের সময় বাড়তি চাহিদার সুযোগ নিয়ে বিক্রেতারা ধাপে ধাপে দাম বাড়াচ্ছেন। তাদের মতে, বাজার তদারকি জোরদার করা হলে আগের দামে মাংস কেনা সম্ভব হতো।
ব্যবসায়ীদের ভাষ্য, খামার পর্যায়ে গরুর দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। তারা বলছেন, বর্তমান দামে বিক্রি না করলে লাভ করা কঠিন হয়ে পড়ে। অনেক বিক্রেতা জানান, ভালো মানের গরুর মাংস ৮০০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: ছুটির দিনেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা
বিজ্ঞাপন
ক্রেতাদের মধ্যে কেউ কেউ জানান, ঈদের জন্য তাজা মাংস কিনতে এসে বাড়তি খরচ গুনতে হচ্ছে। অনেকে আবার গরুর মাংসের দাম বেশি হওয়ায় বাধ্য হয়ে মুরগির দিকে ঝুঁকছেন। তবে সেখানেও দামের চাপ রয়েছে।
বিক্রেতারা বলছেন, ব্রয়লারের তুলনায় সোনালী মুরগির চাহিদা বেশি থাকায় এর দাম তুলনামূলক দ্রুত বাড়ছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়াও মূল্য বৃদ্ধির আরেকটি কারণ হিসেবে উল্লেখ করছেন তারা।








