Logo

পিরোজপুরে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকাশ্যে ঋণ বিতরণ

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
৭ মে, ২০২৬, ১৬:২৯
পিরোজপুরে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকাশ্যে ঋণ বিতরণ
ছবি: প্রতিনিধি

পিরোজপুরে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পেশাজীবীদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকাশ্যে ঋণ ও বিনিয়োগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) পিরোজপুর শহরের পার্টি হাউস কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পিরোজপুর শাখা এ কর্মসূচিতে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের (এফআইডি) অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করাই এই পুনঃঅর্থায়ন স্কিমের মূল লক্ষ্য। স্বল্প আয়ের মানুষ যাতে সহজে ব্যাংকিং সেবা ও বিনিয়োগ সুবিধা পায়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের এফআইডি বিভাগের উপ-পরিচালক মো. ফিরোজ আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ইভিপি ও আরসি অ্যান্ড আরআইআইডি বিভাগের প্রধান মো. জিল্লুর রহমান পাটোয়ারী এবং সোনালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন তালুকদার।

ইসলামী ব্যাংক বরিশাল জোনের ইভিপি ও জোন প্রধান মো. সরোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর শাখার প্রধান ও এসএভিপি মুহাম্মদ মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিনিয়োগ গ্রহণকারী গ্রাহকদের পক্ষ থেকে একজন পুরুষ ও একজন নারী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ যোগ্য গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ ও বিনিয়োগের চেক বিতরণ করেন।

এ সময় সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের এই স্কিমের আওতায় বিশেষ ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানটি মধ্যাহ্নভোজের মাধ্যমে শেষ হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD