নগদ ইসলামিক’ ক্যাম্পেইনের ৫ বিজয়ীর উমরাহ পালন

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর শরিয়াহভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ ইসলামিক’-এর বিশেষ ক্যাম্পেইনের উমরাহ প্যাকেজ বিজয়ী পাঁচ সৌভাগ্যবান গ্রাহক পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টা ১০ মিনিটে বাংলাদেশ সময় তারা জেদ্দায় অবতরণ করেন। এর আগে ভোর ৩টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হন তারা। পাঁচ বিজয়ীর উমরাহ পালনের সম্পূর্ণ ব্যয় বহন করছে ‘নগদ ইসলামিক’।
রমজান মাসজুড়ে চলা এ বিশেষ ক্যাম্পেইনে ‘নগদ ইসলামিক’ ওয়ালেট ব্যবহারকারীরা ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন ছাড়া অন্যান্য মাধ্যমে ন্যূনতম ৩ হাজার টাকা লেনদেন করে উমরাহ প্যাকেজ জয়ের সুযোগ পান। দেশজুড়ে অংশগ্রহণকারী লাখো গ্রাহকের মধ্য থেকে পাঁচজন বিজয়ী নির্বাচিত হন।
বিজ্ঞাপন
উমরাহ পালনের সুযোগ পাওয়া বিজয়ীরা হলেন— ঢাকার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, ঢাকার কাফরুল এলাকার রাজমিস্ত্রি মো. শাহজাহান, লালমনিরহাটের কৃষক মো. মানিক, খুলনার চা বিক্রেতা আলী আকবর শেখ এবং চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদার মো. রেদোয়ান হোসেন।
বিজয়ী মো. জুবায়ের হোসেন বলেন, অটোরিকশা চালিয়ে সংসার চালানো যেখানে কঠিন, সেখানে উমরাহ করার স্বপ্ন দেখা আমার জন্য অনেক বড় বিষয় ছিল। নগদের এই উদ্যোগের মাধ্যমে আমার জীবনের বড় একটি স্বপ্ন পূরণ হচ্ছে।
লালমনিরহাটের কৃষক মো. মানিক বলেন, মাঠে পরিশ্রম করে যে আয় করি, তা দিয়ে পবিত্র কাবা শরিফ দেখার সুযোগ হবে ভাবিনি। নগদ আমার মতো সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করেছে।
বিজ্ঞাপন
এর আগে সোমবার নগদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।
বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোতাসেম বিল্লাহ বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য পবিত্র উমরাহ পালনের সুযোগ তৈরি করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের জীবনের গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন পূরণে অংশীদার হতে পারা আমাদের জন্য গৌরবের।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নগদ ইসলামিক’ শুধু লেনদেনের মাধ্যম নয়, এটি গ্রাহকদের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের প্রতিও শ্রদ্ধাশীল একটি প্ল্যাটফর্ম।
শরিয়াহ বোর্ডের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকরা সুদমুক্তভাবে ডিজিটাল লেনদেনের সুবিধা পাচ্ছেন।








