দুই দিনের ব্যবধানে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
বিজ্ঞাপন
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা শেষে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সোনার নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম এখন ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৭ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
বিজ্ঞাপন
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই মূল্য কার্যকর থাকবে। তবে গহনার নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পাশাপাশি নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।
এর আগে ৯ সেপ্টেম্বর এবং ৬ সেপ্টেম্বর দুই দফায় দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় দুই দিনের ব্যবধানে আবারও দাম কমানোর সিদ্ধান্ত নিল বাজুস।








