Logo

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

বিজ্ঞাপন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৩০১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

বিজ্ঞাপন

এর আগে ১২ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ১ হাজার ৪৯ টাকা বেড়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা বেড়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৭৫৮ টাকা বেড়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা হয়েছিল।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১১৭ টাকা বেড়ে ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ১৭৫ টাকা বেড়ে ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ১৭৫ টাকা বেড়ে ৪ হাজার ২৫৭ টাকা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ দফায় দাম বাড়ানো হয়েছে এবং সমান সংখ্যক ৫৮ দফায় কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরের ২৯ জানুয়ারি ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম একবারে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেটিই দেশের বাজারে সোনার দামের সর্বোচ্চ রেকর্ড।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD