আজ দেশের বাজারে সোনার ভরি কত?

দেশের বাজারে বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছিল বাজুস।
বিজ্ঞাপন
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ দরের সঙ্গে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
এদিকে রুপার দামও নির্ধারিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাজুসের নির্ধারিত দরের ভিত্তিতে গহনা কেনার ক্ষেত্রে ক্রেতাকে প্রযোজ্য ভ্যাট ও মজুরি হিসাব করতে হবে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার ঘোষিত মূল্যের তুলনায় তৈরি গহনার চূড়ান্ত দাম বেশি হতে পারে।








