ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

মৎস্য অধিদপ্তরের ১০৩টি ইলিশ আমদানির অনাপত্তি সনদ (এনওসি) বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।
বিজ্ঞাপন
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে গত ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই এসব সনদের আওতায় ইলিশ আমদানির কার্যক্রম বন্ধ রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৎস্য অধিদপ্তরের পাঠানো চিঠিতে বেশ কয়েকটি অনাপত্তি সনদ বাতিলের কথা জানানো হয়েছে। এর ফলে ইলিশ আমদানি বন্ধ থাকায় আমদানিকারকেরা সমস্যায় পড়েছেন।
ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, ‘হঠাৎ করে আমদানি বন্ধ করায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, আমদানির উদ্দেশ্যে ভারতে কেনা ইলিশ সেখানে রাখা হয়েছিল। আমদানি বন্ধ হয়ে যাওয়ায় এসব মাছ কম দামে ফেরত দিতে হতে পারে। এর পাশাপাশি আমদানি প্রক্রিয়ায় ইতোমধ্যে হওয়া ব্যয়ও লোকসানের কারণ হবে বলে জানান তিনি।








