হজ নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সারাদেশে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ২০ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সার্কুলারে বলা হয়েছে, হজ নিবন্ধনের টাকা গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখতে হবে। এসব শাখায় হজযাত্রীদের নিবন্ধনের অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
এ ছাড়া স্বাভাবিক ব্যাংকিং সময় শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী টাকা জমা দেওয়ার জন্য শাখায় উপস্থিত থাকলে, তিনি যতক্ষণ সেখানে অবস্থান করবেন ততক্ষণ নিরাপত্তা নিশ্চিত করে তার কাছ থেকে অর্থ গ্রহণের ব্যবস্থা করতে বলা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ফলে নির্ধারিত সময়ের মধ্যে হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী যাত্রীরা শুক্র ও শনিবারও সংশ্লিষ্ট ব্যাংক শাখায় এ সুবিধা পাবেন।








