Logo

বাংলা কিউআর লেনদেনে নতুন প্রণোদনা দিল বাংলাদেশ ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩৩
বাংলা কিউআর লেনদেনে নতুন প্রণোদনা দিল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআরভিত্তিক লেনদেনে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে মোট সর্বোচ্চ ৬ টাকা প্রণোদনা দেওয়া হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআরভিত্তিক এনপিএসবি লেনদেনের জন্য মাসিক ভিত্তিতে প্রণোদনা দেওয়া হবে। এর মধ্যে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান লেনদেনের ০.১০ শতাংশ বা সর্বোচ্চ ২ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ বা সর্বোচ্চ ৪ টাকা পাবে।

অর্থাৎ ২ হাজার টাকার লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান ২ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ৪ টাকা পাবে। একইভাবে ১ হাজার টাকার লেনদেনে দুটি প্রতিষ্ঠান যথাক্রমে ১ টাকা ও ২ টাকা পাবে। এই প্রণোদনার অর্থ সরাসরি গ্রাহক বা বিক্রেতাকে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের প্রণোদনার আওতায় রয়েছে ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে অনবোর্ড করা ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারী মার্চেন্ট পয়েন্ট। পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্ট পয়েন্টে সম্পন্ন হওয়া বাংলা কিউআরভিত্তিক এনপিএসবি লেনদেনও এ সুবিধার অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ১০ আগস্ট জারি করা পিএসডি-২ সার্কুলার লেটারের একটি অনুচ্ছেদে বাংলা কিউআর লেনদেনের জন্য প্রণোদনার বিধান করা হয়েছিল। নতুন সার্কুলারের মাধ্যমে ওই বিধানটি প্রতিস্থাপন করে প্রণোদনার পরিধি আরও বাড়ানো হয়েছে।

ফলে ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা ও সেবা প্রদানকারীদের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্ট পয়েন্টেও বাংলা কিউআর কোডের মাধ্যমে যোগ্য এনপিএসবি লেনদেনে এই প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD