Logo

ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০৫
ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
ছবি: সংগৃহীত

ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের দর আবারও রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মঙ্গলবার তেহরানের খোলাবাজারে এক মার্কিন ডলারের বিপরীতে ২৫ লাখের বেশি রিয়ালে লেনদেন হয়েছে। চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে চাপ বাড়ার মধ্যেই মুদ্রাটির এই পতন হলো।

বিজ্ঞাপন

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত ২ সেপ্টেম্বর এক ডলারের বিপরীতে রিয়ালের দর ২২ লাখে নেমে রেকর্ড গড়েছিল। মাত্র ২৭ দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে ইরানি মুদ্রা।

যুদ্ধ শুরুর পর থেকেই ডলারের বিপরীতে রিয়ালের দর ধারাবাহিকভাবে কমছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে দেশটির খোলাবাজারে এক ডলারের বিনিময়ে প্রায় ১৭ লাখ রিয়াল পাওয়া যেত।

সাম্প্রতিক দরপতনে কয়েক মাসের ব্যবধানে ইরানি মুদ্রার মূল্য ডলারের বিপরীতে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অর্থনীতিতে যুদ্ধের প্রভাব কতটা গভীর হয়েছে, রিয়ালের এই পতন তার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD