Logo

সেপ্টেম্বরে ২৮ দিনে দেশে এলো ৩১ হাজার কোটি টাকার রেমিট্যান্স

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২১
সেপ্টেম্বরে ২৮ দিনে দেশে এলো ৩১ হাজার কোটি টাকার রেমিট্যান্স
ছবি: সংগৃহীত

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৫৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১ হাজার ১৩১ কোটি ৩০ লাখ টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনে আসা রেমিট্যান্সের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৬ কোটি ৬০ লাখ ডলার বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২ দশমিক ৭০ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৬ কোটি ৫০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে সেপ্টেম্বরের ২৮ দিন পর্যন্ত দেশে মোট ৭৩৫ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬৩৬ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে প্রবাসীরা পাঠান ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার জোগান ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD