২২ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া পেমেন্ট এগ্রিগেটর সেবা দেওয়ার অভিযোগে ২২টি অনলাইন প্ল্যাটফর্মকে অবৈধ হিসেবে শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন না করার পাশাপাশি তাদের কার্যক্রম পরিচালনা বা এতে অংশগ্রহণ থেকে বিরত থাকতে জনগণকে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন প্ল্যাটফর্মে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম শনাক্ত করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে লাইসেন্স নেওয়া ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা কিংবা পরিশোধ সেবা দিতে পারে না। লাইসেন্স ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
কেন্দ্রীয় ব্যাংকের শনাক্ত করা ২২টি প্ল্যাটফর্ম হলো—BohudurPay (বহুদূরপে), ZiniPay (জিনিপে), PayTiller (পে-টিলার), BengaliPay (বেঙ্গলিপে), Payora BD (পেওরা বিডি), SohojPay BD (সহজপে বিডি), EasyPayWay (ইজিপেওয়ে), AK Pay (একে পে), BD PAY (বিডি পে), ShajgarPay (সাজঘরপে), AsthaPay/CPay (আস্থাপে/সিপে), UddoktaPay (উদ্যোক্তাপে), Walletmix (ওয়ালেটমিক্স), BttPay (বিটিটিপে), Easy Pay Automation (ইজি পে অটোমেশন), UniquePay BD (ইউনিকপে বিডি), BD AUTO PAY (বিডি অটো পে), RH Pay BD (আরএইচ পে বিডি), EzePay (ইজিপে), AutoPay.Ltd (অটোপে লিমিটেড), Biswasto (বিশ্বস্ত) এবং PipraPay (পিপড়াপে)।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য আইনি ঝুঁকি এড়াতে এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা ও এতে অংশগ্রহণ থেকে বিরত থাকা প্রয়োজন। একই সঙ্গে এসব প্ল্যাটফর্মে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, অনুমোদন ছাড়া পেমেন্ট এগ্রিগেটর সেবা পরিচালনা আইনসিদ্ধ নয় এবং এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য। তাই অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।








